July 7, 2026, 1:08 am

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক অবিসংবাদিত নেতা : আনিসুল হক

Reporter Name
  • আপডেট Thursday, January 8, 2026
  • 150 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক অবিসংবাদিত ও সাহসী নেতা’ বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
আনিসুল হক বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন অবস্থানে থেকেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, ‘বহু প্রতিকূলতা, কারাবরণ ও রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে সরে আসেননি। তার নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ছিল। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. আবুল কালাম, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত ও জুলফিকার আলী ভুট্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল হোসেনসহ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর