July 9, 2026, 8:46 am

ফায়ার সার্ভিস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা স্মারক সই

Reporter Name
  • আপডেট Tuesday, January 2, 2024
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নিরাপত্তা জোরদার করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা স্মারক সই হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পর্যায়ক্রমে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেবে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের ব্যবস্থা করবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মহাপরিচালক বক্তব্য রাখেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত তার বক্তব্যে এই গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতার জন্য ফায়ার ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এক সময় তাদেরই হাতে থাকবে দেশের নেতৃত্ব। তাদেরকে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দানের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা গেলে বাংলাদেশের নিরাপত্তা বলয় অনেক বেশি নির্ভরযোগ্য ও সুদৃঢ় হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনসারুজ্জামান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর