July 9, 2026, 5:06 pm

প্রধান উপদেষ্টার পক্ষে সাড়ে ১৯ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, November 17, 2024
  • 234 জন দেখেছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন। এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম। উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৪ চেক, পে- অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৯৭কোটি ৪৮ লাখ ৯ হাজার ২০৩ টাকার অনুদান গ্রহণ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর