April 22, 2026, 8:33 am

প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার দিলেন তারেক দম্পতি

Reporter Name
  • আপডেট Friday, January 30, 2026
  • 66 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বগুড়ায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়ার শহরের ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এমএ মুহিতের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান।
তারেক রহমানকে শিশু সিএসএফ গ্লোবাল নামের সংগঠনটির পক্ষ থেকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেয় শিশু-কিশোররা। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করে।
এ সময় তারেক রহমান বলেন, এই শিশুদের আমরা ঘরে বন্দি করে রাখি। সমাজে অবহেলা করি। আমাদের কারও না কারও ঘরে এ রকম প্রতিবন্ধী শিশু-কিশোর আছে। এরা অত্যন্ত প্রতিভাবান। এদের জন্য সমাজের সব প্রতিবন্ধকতা তুলে নিয়ে ভবিষ্যৎ দেশ গড়ার সঙ্গে সম্পৃক্ত করা উচিত এবং আমরা তাই করতে চাই।
এ সময় জোবায়দা রহমান বলেন, আমি অভিভূত এসব শিশুদের প্রতিভা দেখে। তারা গান গাইছে, কবিতা আবৃত্তি করছে, লেখালেখির মাধ্যমে নিজেদের বিকশিত করছে। আমরা তাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকব। আমাদের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে দেশের জন্য কাজ করা। জেলায় জেলায় খেলাধুলার ব্যবস্থাসহ শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাসহ শিক্ষার মান উন্নতি করে আধুনিক দেশ গড়তে চাই। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পক্ষ থেকেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনে দলের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর