June 5, 2026, 2:38 pm

পূবাইলের মাজুখান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

মো: জাফর আলী::
  • আপডেট Friday, September 19, 2025
  • 73 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় মাজুখান কিংস একাদশ বনাম আর টি রয়েল ক্লাব অংশ নেয়। ৯০ মিনিটের খেলায় দুই দলই ৩-৩ গোল অর্জন করে। ট্রাইব্রেকারে বিজয়ী হয় আর টি রয়েল ক্লাব। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী। উদ্বোধক হিসেবে ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. খালেদ মোশাররফ, ৪০নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউল আলম, পূবাইল থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্লা, থানা শ্রমিক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন- পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, দৈনিক দেশবর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি মো. লিটন মিয়া, মানবকণ্ঠের পূবাইল প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল এস-এর পূবাইল প্রতিনিধি মো. ফয়সাল ভূইয়া, দৈনিক দেশান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আসিফ রায়হান, জনতার সময়ের পূবাইল প্রতিনিধি জাহিদ হাসান প্রভাস প্রমুখ। পরে বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর