August 23, 2026, 1:12 pm

পুবাইলে গার্মেন্টসকর্মী রাজিব হত্যা মামলার ৩ আসামি টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, November 7, 2024
  • 215 জন দেখেছে

গাজীপুরের পুবাইলের চাঞ্চল্যকর গার্মেন্টসকর্মী রাজিব আকন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার রাতে টঙ্গীর মরকুন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এম আবির হোসেন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে চাঁন মিয়া (২৬), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দাঁওগাঁও গোলাম মোস্তাফা (২৯) ও শেরপুরের ঝিনাইগাতী থানার খরাইয়া পাড় গ্রামের মো. জব্বারের ছেলে আমির হামজা (২৩)। তারা টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকতেন।
র‌্যাব জানায়, পুবাইলের বসুগাঁও এলাকায় গত ৩ নভেম্বর সন্ধ্যায় রাজিবকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ নভেম্বর সকালে তিনি মারা যান। এঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে র‌্যাব। এরপর তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁন মিয়া জানা, তার স্ত্রী কোহিনুর বেগম তাকে তালাক দিয়ে নিহত রাজিবকে বিয়ে করেন। সেই ক্ষোভের বশে তিনি তার সহযোগীদের নিয়ে ইজিবাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রাজিবকে হত্যা করেন। গ্রেপ্তাকৃত আসামিদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর