July 9, 2026, 5:07 pm

পাকিস্তানের দুই নামী ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এসেছেন বিপিএলে মাতাতে

Reporter Name
  • আপডেট Tuesday, January 23, 2024
  • 140 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: জমে উঠতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাড়ছে তারকাদের ভিড়। বিগ ব্যাশ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া থেকে এসেছেন অ্যালেক্স রস। প্রতিনিয়ত আসছে নতুন নতুন তারকা দলে ভেড়ানোর খবর। এবার পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষে যুক্ত হয়েছেন বিপিএলের সবচেয়ে আলোচিত দুই নাম। পাকিস্তানের দুই নামী ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এসেছেন বিপিএলে মাতাতে।
বাবর আজমের দলের সঙ্গে যুক্ত হওয়ার খবর জানা গিয়েছিল আগের দিনেই। নিউজিল্যান্ড সফর শেষ করে বিশ্রামের সুযোগ পাননি সাবেক পাকিস্তান কাপ্তান। তাসমান পাড় থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরেছেন এই পাকিস্তানি ব্যাটার। রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন। রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে বাবরকে, এমনটাই জানিয়েছিলেন সোহেল ইসলাম।
রংপুরের হেডকোচ জানিয়েছিলেন, ‘(বাবরের) ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবে সে। আপনারা জানেন যে, বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে, সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা।’
এদিকে রাতেই মোহাম্মদ রিজওয়ানের দলে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ফেসবুক পেইজে টিম হোটেলে রিজওয়ানের ছবি প্রকাশ করেছে তারা। যদিও পাকিস্তানের এই ব্যাটার আজ ফরচুন বরিশালের বিপক্ষে আজ মাঠে নামবেন কিনা তা নিয়ে নিশ্চিত করা যায়নি কিছুই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর