May 15, 2026, 3:24 am

পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, March 7, 2025
  • 79 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতার হওয়া সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন। পরীমনির সঙ্গে সৌরভের বিয়ে হয় ২০১২ সালের ২৮ এপ্রিল। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে। ফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন পরীমনি। সম্প্রতি, এক ব্যক্তির বাহুডোরে মাথা রেখে তোলা ছবি পোস্ট করেছেন তিনি।
গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সেই ছবিতে ভালোবাসার আবহ ফুটে উঠেছে। পরীমনি ছবিটির মাধ্যমে জীবনে নতুন করে বসন্তের বার্তা দিয়েছেন, যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নতুন সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও, পরীমনি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর