September 18, 2026, 3:48 pm

পরিচালনার ২৫ বছর উপলক্ষে চয়নিকার বিশেষ নাটক ‘জোছনায় ফেরা’

Reporter Name
  • আপডেট Thursday, September 17, 2026
  • 21 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: পরিচালনার ২৫ বছর উপলক্ষে নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করলেন বিশেষ নাটক ‘জোছনায় ফেরা’। বৈশাখী টিভিতে আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টায় প্রচার হবে নাটকটি। লেজার ভিশনের প্রযোজনায় নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, দীপা খন্দকারসহ অনেকে।
স্বামী-স্ত্রীর মান-অভিমান, আত্মদহন আর সন্দেহকে ঘিরেই গড়ে উঠেছে নাটকের কাহিনি। খুবই সুখী দম্পতি আয়ান ও আয়রা। মোবাইল ফোনে একটা এসএমএসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই সম্পর্কের টানাপড়েন শুরু হয় দুজনের। ক্রমেই অশান্তির আগুনে পুড়তে থাকে দুজন, বাড়তে থাকে দূরত্ব। এরই মধ্যে বিদেশ থেকে এসে হাজির হয় আয়ানের বিশ্ববিদ্যালয় জীবনের ক্রাশ অবন্তি। অশান্তির আগুনে পোড়া সংসারে হঠাৎ করে অবন্তির উপস্থিতি আগুনে ঘি ঢালার মতোই। নাটকের কাহিনি এগিয়ে চলে এভাবেই।
নাটকের পরিণতি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে বলেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি আরও বলেন, যারা বৈশাখী টিভিতে মিস করবেন তারা দেখে নিতে পারেন লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। কারণ, ১৯ সেপ্টেম্বর এই চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর