July 10, 2026, 12:34 am

পথশিশুদের শিক্ষা, প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে : সিমিন হোসেন

Reporter Name
  • আপডেট Thursday, January 18, 2024
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘বাংলাদেশের আগামী প্রজন্মের শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষায় কাজ করছে সরকার। পথশিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।’ আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিমিন হোসেন বলেন, ‘পৃথিবীতে ভালো ও মন্দ দুটোই থাকবে, শিশুদের গ্রহণ করতে হবে ভালোটা। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব, যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ট বাংলাদেশ।’
এ সময় তিনি শিশু একাডেমিকে শিশুদের চাহিদা অনুসারে নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। এ সময় উপস্থিত ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসিসহ শিশু একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর