July 9, 2026, 8:46 am

নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন আটক

Reporter Name
  • আপডেট Saturday, July 27, 2024
  • 83 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল :: নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সদর উপজলার কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহলপুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়িতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে দুইজন পালিয়ে যায়। পরে নানা সরঞ্জাম ও মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নড়াইলের নড়াগাতি থানার মো. মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের মো. আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের মো. সবুজ (৫৬), খুলনার খালিশপুরের মো. শুভ (২৪) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের মো. আবু সাঈদ মোল্যা (২৫)।
পুলিশ জানায়, আটককৃতরা খুলনার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালায়। তাদের কয়েকজনের নামে খুলনা, বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃতরা গরুচুরি এবং ডাকাতির কাজে জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর