July 9, 2026, 5:20 pm

নোয়াখালী-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দিলেন ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Sunday, January 7, 2024
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি নিজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এরপর ওবায়দুল কাদের বলেন, উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনস্করা তাদের আন্দোলনে পরাজিত হয়েছে। যারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে আজকে এটাই প্রমাণ হয়েছে যে ভোটাররা তাদেরকে বর্জন করেছে। আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ যে শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটেরদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।
এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর