July 9, 2026, 2:50 pm

নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে যুক্ত থাকবে যুক্তরাজ্য : সারাহ কুক

Reporter Name
  • আপডেট Wednesday, January 24, 2024
  • 117 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত থাকবে যুক্তরাজ্য বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
তিনি বলেন, ‘আপনারা জানেন যে যুক্তরাজ্য সরকার নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে ভিন্নমত পোষণ করে ৮ জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে। এ বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব।’
বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সারাহ কুক বলেন, ‘আমরা যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করা, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো এবং নিরাপত্তা অংশীদারত্ব জোরদার করার বিষয়ে এক সঙ্গে কাজ করার প্রসঙ্গে আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং রোহিঙ্গাদের কল্যাণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় এক সঙ্গে কাজ করা নিয়ে আমরা আলোচনা করেছি।’
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি। আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও অভিমত প্রকাশ করেছে দেশটি। বাংলাদেশের নির্বাচন ঘিরে যুক্তরাজ্যের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, বুধবার সেটাই ইঙ্গিত দেন সারাহ কুক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর