নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার ভূমিপল্লি টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহাম্মদ, সলিমুল্লাহ, আসমাউল হোসনা, হাসান ও মনিরুজ্জামান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হন এআরএসএ সদস্যরা। এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।