June 3, 2026, 7:50 pm

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

Reporter Name
  • আপডেট Sunday, January 11, 2026
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার দিবাগত গভীর রাতে আড়াইহাজারের হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- ধন্দি ভিটি কামালদি এলাকার নাঈম (৩৮), প্রভাকরদি এলাকার রুবেল ভূঁইয়া (৩৩), ধন্দি ভিটি কামালদি এলাকার সুমন (৩০) এবং নাঈমের স্ত্রী রুনা আক্তার (৩৪)।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানান, বেশ কিছু দিন ধরে সোনারগাঁ ও নারায়ণগঞ্জের নির্দিষ্ট কিছু স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা উন্নয়নে আমরা যৌথভাবে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সেনারগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় মুন্সীপুরের কুখ্যাত মাদক সম্রাট নাইমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নাইমের ঘর থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং ১৩টি দা, ছুরি ও চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ৪ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে উদ্ধার করা অস্ত্র, মাদক ও টাকার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর