June 3, 2026, 7:05 am

নাটোরে বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Reporter Name
  • আপডেট Friday, January 30, 2026
  • 90 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পিপরুল ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইস্রাফিল হোসেন, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুবেলসহ আরো নেতাকর্মীরা। নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন।
সদ্য যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশে সুদ ও ঘুষমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। তারা আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে অগ্রণী ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, নাটোর-২ সদর আসনের নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক ড. মো. জিয়াউল হক জিয়া, ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি ও বর্তমান জামায়াত কর্মী অ্যাডভোকেট আমেল খান চৌধুরী, শহর জামায়াতের সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, শিবিরের সাবেক নলডাঙ্গা উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃরা। অনুষ্ঠান শেষে জামায়াতের নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর