May 20, 2026, 11:13 am

নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার সম্মাননা পেলেন বসুন্ধরা চেয়ারম্যান

Reporter Name
  • আপডেট Tuesday, May 19, 2026
  • 15 জন দেখেছে

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার সম্মাননা পেয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আহমেদ আকবর সোবহান। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলায় এ সম্মাননা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (ভূমি) মো. আবু হেনা।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে ভূমিসেবা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, আমাদের সমাজে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা সবই ভূমিকেন্দ্রিক।
এর মামলাগুলো অনেকাংশে দীর্ঘসূত্রতার ও হয়রানিমূলক। বর্তমান সরকার জনগণের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, তা হলো—জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা। এতে ভূমি যেমন সুরক্ষিত থাকবে, তেমনি মানুষের হয়রানি লাঘব হবে। ঘরে বসেই ভূমির সব ধরনের সেবা গ্রহণ করতে পারবে।
খোকন আরো বলেন, আমাদের সরকারের তো জনগণের কাছে দায়বদ্ধতা ও জবাবদিহি রয়েছে। কারণ আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। আগের ফ্যাসিস্ট সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না। তারা স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে। তারা দুর্নীতি, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে মানুষের জায়গা-জমি দখল করেছে।
হেন কোনো অপকর্ম নাই যে তারা করে নাই। দুর্নীতিতে তারা পুকুর চুরি নয়, সাগর চুরি করে আঙুল ফুলে কলাগাছ নয়, বটগাছ হয়েছে। তারা ব্যাংকগুলো লুট করেছে, শেয়ার মার্কেট লুট করে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর