July 4, 2026, 5:18 am

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ২ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, October 29, 2024
  • 86 জন দেখেছে

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল হান্নান।
গ্রেপ্তাররা হলেন, নরসিংদী সদর থানার সাটিরপাড়ার বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুল হান্নান জানান, সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় সদর থানার ব্রাহ্মনপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে। পরে নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল গাফফার, পিপিএম মোজাম্মেল হক, পিএসআই মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সনেট ও রুবেলকে হাতেনাতে আটক করা হয়।
পরে সনেটের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি ও রুবেলের কাছে একটি লোহার তৈরি চাপাতি এবং ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদকালে তারা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছেন বলে স্বীকার করেন। এ সময় তারা তাদের সহযোগী পলাতক আরো ১৩ জন আসামির নাম জানান।
পুলিশ সুপার আরও জানান, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি সনেটের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁচাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর