August 23, 2026, 12:11 pm

নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পরানো হলো লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ

Reporter Name
  • আপডেট Monday, January 1, 2024
  • 126 জন দেখেছে

দৈনিক  বিজয়বাংলা নিউজ ডেস্ক :: সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মিজানুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান ও সেনাবাহিনীর নবনিযুক্ত সিজিএস। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ১৯৮৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন্ড লাভ করেন। তিনি সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ছাড়া তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর