June 21, 2026, 1:21 am

নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

Reporter Name
  • আপডেট Saturday, June 20, 2026
  • 3 জন দেখেছে

 নড়াইল প্রতিনিধি: নড়াইলে ১৪৩ জন কৃতী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র দেওয়া হয়েছে। তাদের হাতে এই স্বীকৃতি তুলে দেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান। শনিবার (২০ জুন) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি।
প্রধান অতিথি ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, বেসরকারি পর্যায়ে এই মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান একটি ভালো উদ্যোগ। বৃত্তি প্রতিযোগিতার আয়োজন থাকলে বাচ্চাদের মধ্যে পড়ালেখার আগ্রহ সৃষ্টি হয়। এতে মা-বাবার মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা চৌকস হয়।’ এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই বৃত্তি প্রতিযোগিতায় নড়াইল জেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪৪৮ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৬ জন। সাধারণ গ্রেডে ৮৭ জন বৃত্তি পায়। দুই গ্রেড মিলে ১৪৩ জন বৃত্তি পেয়েছে। নড়াইল পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হায়দার আলী দেওয়ান, ব্যবসায়ী সৈয়দ আহাদ আলী, হলি চাইল্ড কেয়ার হোম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আসলাম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসমুস সাকিব ব্রাইট ও প্রবীর চক্রবর্তী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর