June 13, 2026, 12:37 am

নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোর জামাল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, June 12, 2026
  • 6 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: নড়াইলের জেলার লোহাগড়ায় ইজিবাইক চুরি মামলার ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামালকে গ্রেফতার করেছে পুলিশ। জামাল উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত হোসেন মোল্যার ছেলে।
বৃহস্পতিবার(১১জুন)রাত ১০টার দিকে লোহাগড়া থানার এসআই তারোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই কবীর,এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করেন।পুলিশ সূত্রে জানা যায়,মাগুরা সদর থানায় বিগত২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞাত আসামী করে একটি মামলা হয়।৩৬/৩৭৫, জিআর ৩৭৫/১৯। মামলাটি মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ তদন্ত করে তথ্য প্রযুক্তি ও লোহাগড়া থানা পুলিশের সহযোগীতায় জামালকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। জামালের স্বীকারোক্তি ও তার দেখানো মতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইছাখালি গ্রাম থেকে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে মাগুরার একটি আদালতে দোষি সাব্যস্ত করে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর