July 9, 2026, 8:44 am

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট Saturday, March 1, 2025
  • 73 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্তদের। গ্রেফতারকৃত চারজনকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার আহসান রাজ (২২), নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিকালশ পাহান (১৭), একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।
পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার জানান, ২৪ ফেব্রুয়ারি রাতে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজারের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে শুক্রবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০২৪ সালের ৯ অক্টোবর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় গরু ব্যবসায়ীদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে নেমে বিকাশ পাহান ও জয় কুমার নামে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসলাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে। অপরদিকে, নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও চুরির ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে হাজির করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর