June 3, 2026, 7:06 am

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : মঈন খান

Reporter Name
  • আপডেট Friday, January 30, 2026
  • 105 জন দেখেছে

‎নিজস্ব প্রতিবেদক :: আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের দলটির প্রার্থী ড. আবদুল মঈন খান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকা পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনি এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, এদেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর মানুষ ভোট দিতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছেমত সবাইকে পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কোনো চরমপন্থার রাজনীতিতে বিশ্বাসী না। তাই, নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সেই উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপি প্রার্থী ড. আবদুল মঈন খান।‎
ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর