July 23, 2026, 11:16 am

দ্বিতীয় ম্যাচও বর্জন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

Reporter Name
  • আপডেট Thursday, January 15, 2026
  • 184 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: ক্রিকেটারদের চলমান বর্জনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচও মাঠে না গড়ানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত লিগ স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম–কে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও খেলোয়াড়রা সন্তুষ্ট হননি। তারা বোর্ড পরিচালক পদ থেকেও তার পদত্যাগের দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেও কোনো দলের ক্রিকেটার মাঠে উপস্থিত হননি।
বিসিবির এক পরিচালক নিশ্চিত করে বলেন, “ক্রিকেটাররা যদি আজকের মধ্যে মাঠে না ফিরেন, তাহলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হবে।” সতর্কবার্তার পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত লিগ স্থগিত করা হয়েছে।
এর আগে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছিল, সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতি ক্ষমতাবলে এম নাজমুল ইসলাকে তাৎক্ষণিকভাবে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিসিবি আরও জানিয়েছে, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান সংকটময় সময়ে পেশাদারিত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।
ঢাকা পর্বের প্রথম ম্যাচ দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটার মাঠে না আসায় ম্যাচ শুরু করা যায়নি। পরে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না ফেরার সিদ্ধান্ত জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর