July 9, 2026, 8:44 am

দেশে ফিরলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলতে হবে : টুকু

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, November 1, 2024
  • 74 জন দেখেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা কোনো দিন দেশে ফিরতে পারবেন না। দেশে ফিরলেই ছাত্র-জনতা হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের গয়লা ঈদগাহ মাঠে পৌর বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সুমন, লতিফ ও রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের জন্য আতঙ্ক। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই মানুষকে অত্যাচার-নির্যাতন, গুম ও খুন করেছে। ৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে চারটি ক্যাম্প স্থাপন করে অনেক মানুষকে হত্যা করে যমুনা নদীতে ফেলা হয়েছিল। নদী কথা বলতে পারলে আজ সব বলে দিত।’ আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আবু সাঈদ বুক পেতে গুলি খেয়েছেন ।
টিয়ারশেলের কালো ধোঁয়ার মধ্যেই পানি পানি বলে গুলি খেয়ে মুগ্ধ মারা গেছেন। অনেক নিরপরাধ শিশু নিহত হয়েছে। গণ-অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। এসব শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিস্টদের ঠাঁই হবে না।
শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মুজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম, শ্রী অমর কৃষ্ণদাস ও পৌর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম প্রমুখ। সমাবেশে শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু তিনজন শহীদ পরিবারকে এক লাখ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর