July 9, 2026, 3:55 pm

দেশে অস্বস্তিকর পরিস্থিতি শেখ হাসিনার দুঃশাসনের রেশ : রিজভী

Reporter Name
  • আপডেট Monday, March 17, 2025
  • 64 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকে দেশের বিভিন্ন ক্ষেত্রে যে অসন্তোষ ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে আছে সেটা শেখ হাসিনার দুঃশাসনের রেশ। এই দুঃশাসনের বিকৃত ফসলের মূল উৎপাটন করে সমাজকে পবিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। সমাজে ধর্ষক, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ী, মাফিয়া চক্র ও ক্যাসিনো মালিকদের রমরমা আধিপত্য ছিল। এর রেশ টানতে গিয়েই আজকে সমাজে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। এই অপরাধ আর দুঃশাসনের বিকৃত ফসলের মূল উৎপাটন করে আমাদের সমাজকে পবিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে জাতীয়তাবাদী মহিলা দল একটি অগ্রগণ্য রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে বলে আমি আশা করছি।’
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণকারীদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আজ সোমবার দুপুরে নয়া পল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়া পল্টন সড়ক প্রদক্ষিণ করে। জুলাই-আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘জুলাই-আগস্টের যে আন্দোলন তা ছিল গত ১৫ বছরের গণতন্ত্রকামী মানুষ, বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছেন তার চূড়ান্ত বহি:প্রকাশ।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর