July 9, 2026, 7:32 am

দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, সামনের সময় আরো চ্যালেঞ্জের : বাণিজ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, May 31, 2024
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বন্ধ হয়নি। দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। সামনের সময় আরো চ্যালেঞ্জের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রয়োজন। আজ শুক্রবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারের নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহসান ইসলাম টিটু বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন– দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই। অনেকের মধ্যে কিছু ক্ষত থাকে। এগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেলদুয়ারের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল নির্বাচন উৎসবমুখর করার। যারা নেত্রীর কথায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের অভিনন্দন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় কেন্দ্রে ভোটার আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। দুর্বল জায়গাগুলো শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে– আওয়ামী লীগে যারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, তারা বারবার পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে পাস না করলেও আবার পরীক্ষা দেওয়া লাগে। এই পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বিদ্যুৎ, মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলি প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর