মোঃ জাফর আলীঃ গাজীপুরের টঙ্গীর খাঁ পাড়া রোড ও সাতাইশ নয়াপাড়া এলাকায় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী ফয়সাল আহমেদ রুবেলের গার্মেন্টস ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ছাড়া মদিনা পাড়া এলাকায় দুই যুবককে কুপিয়ে জখম করার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এসব ঘটনার বিষয়ে হাজী ফয়সাল আহমেদ রুবেল হামলাকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বর্ণনা দিয়েছেন। তাঁর দাবি, ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; বরং পরিকল্পিতভাবে এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
জনগণের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি দরকার।