November 25, 2026, 2:07 pm

একনেকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, বৈঠকে প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, November 25, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। বৈঠকে অনুমোদনের জন্য মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে চারটি নতুন প্রকল্প এবং বাকি আটটি সংশোধিত প্রকল্প। সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাবও বিস্তারিত পর্যালোচনা করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকের আলোচ্যসূচিতে জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর