July 9, 2026, 1:29 pm

দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Thursday, March 20, 2025
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (১৯ মার্চ) দিনগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. সুমন মিয়া ওরফে রাব্বি (৩০), মাহমুদুল হাসান মিয়া ওরফে মীর হোসাইন মীরু (২৮), আমির হোসেন (২২) ও রুবেল মিয়া (২৩)। এসময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বুধবার দিনগত রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর তাসিন সিএনজি স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের ওপর একদল দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেফতাররাসহ পলাতক অন্যদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতাররা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতির উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল জানিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেফতারদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তালেবুর রহমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর