July 4, 2026, 7:51 am

দেশব্যাপী চুরি ডাকাতি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, February 25, 2025
  • 83 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৫৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা সোমবার মোল্লাবাড়ী রোড বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। শান্তি শৃঙ্খলা পরিষদের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপি নেতা মো. হাতেম মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক। প্রতিবাদ সভায় তিনি বলেন, টঙ্গী তথা ৫৪নং ওয়ার্ডে নিরীহ মানুষের উপর জুলুম, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করার চেষ্টা করলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করবো। এখন থেকে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এইসব সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা ও লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও লুটপাটকারীদের নির্মূল করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও আমাদের দলের ভিতর অনুপ্রবেশের চেষ্টা করে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে কোন অনুপ্রবেশকারী দলের ভিতর যেন জায়গা না পায়। দলের ভিতর প্রবেশ করে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজি করতে না পারে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। আমাদের দলের ভিতর কেউ যদি মাদক, সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাকে তৎক্ষনাৎ দল থেকে বহিষ্কার করা হবে।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি মো: তাইজুল ইসলাম বেপারী, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন বেপারী, টঙ্গী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ শামীম রেজা, ৫৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জালাল খলিফা, টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তৈয়ব আলী হাওলাদার সাবেক সহ-সভাপতি ৫৪নং ওয়ার্ড বিএনপি, হালিমা আক্তার সুমি ৫৪ নং ওয়ার্ড মহিলা দল, মাওলানা আবু বকর সভাপতি খেলাফত মজলিস গাজীপুর মহানগর, হাজী বেলায়েত হোসেন সাবেক ছাত্র দল নেতা, ইব্রাহিম খলিল সভাপতি নোয়াখালী সমিতি টঙ্গী পশ্চিম থানা, ইব্রাহিম খলিল বাধন সহসভাপতি টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দল, শাহীন হোসেন সাবেক ছাত্র নেতা, ফজলুল হক হাওলাদার সাবেক সভাপতি নিরাপত্তা পরিষদ, হযরত আলী মাতবর, জাহাঙ্গীর আলম, আবু বকর মাষ্টার, বাবু, মনির, কামাল মন্ডল, লিটন, সোহেল খলিফাসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর