August 23, 2026, 10:06 am

দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী ও সদস্য সচিব তাজউদ্দিন তাজু

Reporter Name
  • আপডেট Wednesday, March 26, 2025
  • 171 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী ও সদস্য সচিব তাজউদ্দিন তাজু। তারা এক শুভেচ্ছা বাণিতে বলেন, দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর মহানগরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছা বাণিতে তাজুল ইসলাম বেপারী ও সদস্য সচিব তাজউদ্দিন তাজু বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এদিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, সাম্য ও পারস্পরিক সহাবস্থান এবং পরমতসহিষ্ণুতাসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
শুভেচ্ছা বাণিতে তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে রয়েছেন। গাজীপুর মহানগর জাতীয়তাবাদী তাঁতীদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমানকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। পরিশেষে দলীয় নেতাকর্মীসহ বিশ^ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর