June 3, 2026, 5:49 pm

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, January 13, 2026
  • 133 জন দেখেছে

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি:: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১২ দিন ধরে নিখোঁজ থাকা হোসেনপুর গ্রামের দরিদ্র অটোচালক আলাউদ্দিন (৩৫) এর অর্ধগলিত মরদেহ সোমবার (১২ জানুয়ারি) বিকালে মুরাদনগর উপজেলা পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন বুড়ি নদী মোহনা খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় মুরাদনগর ও দেবিদ্বার দুই উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।
সে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। নিখোঁজের ১২ দিন পর প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে ভেঙে পড়েছেন পরিবার-পরিজন। বাবাকে হারিয়ে সন্তানের হৃদয়বিদারক আর্তনাদে যেন আকাশও ভারী হয়ে উঠেছে। ঘটনাস্থলে স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে বেদনাবিধুর।
পরিবারর সূত্রে জানাযায় গত (১ জানুয়ারি) সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করাতে নি‌য়ে যান। মেরামতের একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেকারকে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং এখন যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকেই অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে দেবিদ্বার থানায় একটি জিডি করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য কাল সকালে মর্গে পাঠানো হবে। তাকে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এবং পরিবারের সদস্যরা পোশাক ও শারীরিক বৈশিষ্ট্য দেখে আলাউদ্দিনের মরদেহ শনাক্ত করেন। ”তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর