July 9, 2026, 12:14 pm

দিনদিন বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, January 26, 2024
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক বলেন, দিনদিন বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। দেশের শিক্ষার্থীরা আজ ব্যবসায় শিক্ষামুখী। বিজ্ঞান মেলার মাধ্যমে অনেকেই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই এ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন চত্বরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছর ব্যাপকভাবে বিজ্ঞানমেলা আয়োজন এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ ,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জাহেদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১৫টি স্টল রয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবন ধারণ, সৌরজগতের গঠন এর কার্যক্রম, প্রত্যাশিত নগর, পরিবেশ সুরক্ষার মডেল, বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নত স্বাস্থ্য প্রকল্প, স্মার্ট সিকিউরিটি, সৌর চুল্লি, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, স্মার্ট অ্যান্ড ডিজিটাল বাংলাদেশ, ট্রেনে অগ্নিনির্বাপক প্রকল্প প্রদর্শন করছে। পরে মন্ত্রী উপজেলার ১১৩ জন অসহায় ও দুস্থদের মাঝে ১৩০ বান্ডেল ঢেউটিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২৫ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি ও ৩৩ জনের মধ্যে সাইকেল বিতরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর