July 9, 2026, 12:33 pm

তারেক রহমান বর্তমানে দেশে জাতীয় ঐক্যের প্রতীক : দুলু

Reporter Name
  • আপডেট Monday, January 5, 2026
  • 146 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের আগমনের পর দেশে এক নীরব বিপ্লব ঘটেছে। রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন। বিশ্ব দেখেছে এক নতুন বাংলাদেশ। একজন নেতার প্রত্যাবর্তন বদলে দিয়েছে একটি দেশকে।
তারেক রহমানকে নিয়ে নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন নাটোর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব শামসুল আলম রনির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা লিয়াকত আলী আলম ও জামালউদ্দিন আলী বক্তব্য দেন।
দুলু বলেন, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে বনপাড়ার মাটিতে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। বাবুকে গুরুতর আহত অবস্থায় পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে সেদিন আওয়ামী লীগের বিনা ভোটের এমপি এই সিদ্দিকুর রহমান পাটোয়ারী হাত-পায়ের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে। অথচ এই খুনি সিদ্দিক এখন বড় বড় কথা বলে, আমার নেতাকে নিয়ে বাজে কথা বলে। আমি আজ বলে যাচ্ছি, বাবু হত্যার সঙ্গে যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি বিনা ভোটের এমপি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদেরকেও কোনে ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর