মুহম্মদ আবুল বাশার :: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।বিএনপি সরকার দলের ৩১দফার মধ্যে একটি হলো খাল খনন।(মঙ্গলবার)বিএনপির অনুষ্ঠানে১১দলীয় জোটের মুফতি মুহম্মদুল্লাহ এমপি অনুষ্ঠানে অংশ গ্রহণে একটি সৌহার্দ্যপূর্ণ খাল খনন কর্মসূচিতে পরিবেশ সৃষ্টি হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রশংসায় পঞ্চমুখ হিসেবে দেখছেন ময়মনসিংহ ২-আসনের আপামর জনসাধারণ।খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রসার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।তারাকান্দা উপজেলা রামপুর ইউনিয়নের বুববুরিয়া বিলের লোকমান দারোগার জমি হতে কালিয়ান নদী পর্যন্ত ১৫৫০ মিটার খাল কারণ বাস্তবায়ন হবে।এতে উপকৃত হবে জনসাধারণ ও পরিবেশবান্ধব পানি নিষ্কাশনের দুর্ভোগের অবসান ঘটবে। উক্ত অনুষ্ঠানে নান্দইল উপজেলা বিএনপির আহবায়ক প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার নানা উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।এরমাঝে রামপুর খাল পুনঃখনন কর্মসূচিও সেই উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এছাড়াও ফুলপুর তারাকান্দার একাধিক উন্নয়ন প্রকল্পের বিষয়ে উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোতাহের হোসেন তালুকদার বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলছেন বলে উল্লেখ করেন।সেই সাথে এমপি মুফতি মুহাম্মদুল্লাহ উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী কে অবগত করেছেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এস এম নাজমুস সালেহীন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও১১দলীয় জোটের নেতৃবৃন্দ ও এলাকার আপামর জনসাধারণ উৎসব মুখর পরিবেশে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।