July 9, 2026, 5:04 pm

তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য: ফয়েজ আহমদ তৈয়্যব

Reporter Name
  • আপডেট Saturday, September 20, 2025
  • 62 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আইসিটি স্কাউট জাম্বুরি কেবল স্কাউট আন্দোলনকে শক্তিশালী করছে না, বরং স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে তরুণদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করছে। তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আজ শনিবার দুপুরে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে আয়োজিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইসিটি স্কাউট জাম্বুরি কেবল স্কাউট আন্দোলনকে শক্তিশালী করছে না, বরং স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে তরুণদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করছে। আইসিটি বিভাগ শিগগিরই সারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করবে। এর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তি-সক্ষম এবং মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। জ্ঞান, উদ্ভাবন, নেতৃত্ব ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্কাউটরা ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের অন্যতম অগ্রদূত হয়ে উঠবে। স্কাউট আন্দোলনের সঙ্গে তথ্যপ্রযুক্তির সমন্বয়কে তিনি একটি ‘অনন্য উদ্যোগ’ বলে অভিহিত করেন, যা তরুণদেরকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাম্বুরির ক্যাম্প চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এডহক কমিটির সদস্য আবু সালেহ মো. মহিউদ্দিন খান, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সোহেল রানা, স্কাউট আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, আইসিটি খাতের বিশেষজ্ঞ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্কাউট ও স্বেচ্ছাসেবক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মিউজিয়াম বাস ঘুরে দেখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর