July 9, 2026, 3:54 pm

ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, November 18, 2024
  • 67 জন দেখেছে

ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে এ বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। এর আগে শনিবার (১৬ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর