July 9, 2026, 3:56 pm

রাজধানীর কোতোয়ালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

Reporter Name
  • আপডেট Sunday, March 9, 2025
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ রোববার (৯ মার্চ) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ জানান।
তিনি জানান, গতকাল শনিবার (৮ মার্চ) রাত ১১টা ১০ মিনিটের দিকে কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজের নিচে ও বংশাল থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সাকিব (১৯), মো. ফারহান খান (১৮), সালমান আহম্মেদ (১৮), মো. জিহান আহম্মেদ (১৮) ও অন্য একজন অপ্রাপ্ত বয়স্ক।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো চাপাতি, একটি ধারালো টিপ চাকু, চারটি স্টিলের এসএস পাইপের সঙ্গে সাইকেলের ব্রেকের স্টিলের ডিক্স ও সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করে দেশীয় তৈরি বিশেষ ধরনের অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার রাতে কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। বাকি ১০-১৫ জন পালিয়ে যান। গ্রেফতার সাকিব ও ফারহানের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহম্মেদ, মো. জিহান আহম্মেদ ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতির উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ ওই এলাকায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্য ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর