July 9, 2026, 8:44 am

টোকাইদের রাজা মানবতার ফেরিওয়ালা ফাদার পিয়ের লুপির আগামীকাল জন্মদিন

Reporter Name
  • আপডেট Sunday, September 21, 2025
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: “মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ জানতে হলে মানবতার ফেরিওয়ালা ফাদার পিয়ের লুপির সাথে মিশতে হবে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। ফাদার পিয়ের লুপি খুলনা জেলায় অসহায়, এতিম, টোকাই পথশিশুদের নিয়ে দীর্ঘদিন যাবত সেবাযত্ম করছেন। যেসব ছেলে-মেয়েদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ছেড়ে যারা রাস্তার পাশে আশ্রয় নিয়ে জীবন যাপন করছেন তাদেরকে ফাদার পিয়ের লুপি নিজের সন্তান মনে করে সেবা-যত্ন করছেন। তিনি এইসব অসহায় শিশু-কিশোরদের লেখাপড়ার ব্যবস্থা, খাবার ও পোশাকের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা করে আসছেন। ফাদার পিয়ের লুপি এইসব সেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে ওইসব অসহায়, এতিম শিশুদের আস্থাভাজন হয়ে উঠেছেন। ছেলে-মেয়েরা ফাদার পিয়ের লুপিকে নিজেদের বাবা মনে করে তাকে বাবা ডাকেন, আবার অনেকে দাদু বলে ডাকেন। এছাড়াও তিনি ছেলে-মেয়েদের কাছে সবচেয়ে পরিচিত টোকাইদের রাজা বলে। এই মানবতার ফেরিওয়ালার শুভ জন্মদিন আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) ২০২৫ইং তারিখে। তার এই শুভ জন্মদিন উপলক্ষে টোকাই শিশুদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা তাদের প্রিয় রাজার জন্মদিনটিকে স্মরণ করিয়ে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন।
খুলনা জেলায় এইসব পথশিশু-কিশোরদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে পুষ্প কানন (আশ্রয়) সংগঠন। এই সংগঠনের প্রধান উপদেষ্টা হচ্ছেন ফাদার পিয়ের লুপি এবং নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন মো: ওলিউল ইসলাম।
ফাদার পিয়ের লুপির জন্মদিন উপলক্ষে নির্বাহী পরিচালক মো: ওলিউল ইসলাম বলেন, টোকাই শিশু-কিশোরদের রাজা এবং সকলের কাছে প্রিয়। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ। তিনি এই অসহায় ছেলে-মেয়েদের একজন প্রাণের মানুষ। তিনি সবসময় অসহায় অবহেলিত শিশুদের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সমস্যায় তাকে পাশে পাওয়া যায়। তিনি নি:স্বার্থ ভাবে এইসব শিশু-কিশোরদের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছে। একটি সুন্দর জীবন গড়ে তুলতে দরকার ভালো মানসিকতার। অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে নিজেকে আর্তমানবতার সেবায় ফাদার পিয়ের লুপি নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা তার এই শুভজন্মদিনে দোয়া করছি, তিনি যেন দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর