July 4, 2026, 7:18 pm

টেকনাফে ৬৯ হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ দুষ্কৃতকারী আটক

Reporter Name
  • আপডেট Sunday, February 16, 2025
  • 59 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টেকনাফের হ্নীলা এলাকার একটি জরাজীর্ণ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৬৯টি হাত বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ২ দুষ্কৃতকারীকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তিরা হলেন চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, (১৬ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল নামক গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে কতিপয় দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরীর সরঞ্জামাদিসহ অবস্থান করছে এমন গোপন সংবাদে রাত ৩ টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস আভিযানিক জরাজীর্ণ টিনশেড বাড়িকে ঘিরে অভিযান পরিচালনা করে।
প্রায় ৩ ঘন্টা ধরে ব্যাপক তল্লাশী চালিয়ে জরাজীর্ণ ঘরের ভেতর থেকে তৈরিকৃত ৬৯টি হাত বোমা, ১.৬ কেজি সালফার, ১.৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনাতার এবং ১টি প্লাসসহ দুইজন দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙ্গিনায় অবস্থানরত অপর দুইজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধচক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ধারনা করা হচ্ছে- স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কাজে ব্যবহারের জন্য এসকল বোমা তৈরি করা হচ্ছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর