October 4, 2026, 9:15 pm

টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, June 9, 2026
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফরিদ (৫৫) নামের এক আওয়ামী লীগ কর্মী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়। ফরিদ টঙ্গীর গুটিয়া এলাকার বাসিন্দা ও টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোট ২৩ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১২ জন ও টঙ্গী পশ্চিম থানায় ১১ জন।
এদিকে টঙ্গী পশ্চিম থানার মামলায় গ্রেফতার ফরিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধারও করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। একজন অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর