September 16, 2026, 8:01 am

টঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশু বরিশাল থেকে উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, May 12, 2026
  • 113 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ উদ্ধার শিশুদের পরিবারের নিকট হস্তান্তর করেন। সোমবার (১১ মে) রাতে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা টঙ্গীর সাতাইশ এলাকার ব্যাংকপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে তারা নিখোঁজ হয়। এর পর তাদের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশের একটি আভিযানিক দল উদ্ধারে অভিযান শুরু করে। সোমবার বরিশাল জেলার কাজিরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে টঙ্গী পশ্চিম থানার আভিযানিক দল শিশুদের নিজ হেফাজতে নিয়ে নিরাপদে থানায় আনে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর বরিশাল জেলার কাজিরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তিন শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ ‘ঘটনাটি কীভাবে ঘটেছে এবং শিশুদের সেখানে যাওয়ার পেছনের কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর