July 9, 2026, 6:19 am

টঙ্গীর তামীরুল মিল্লাত মাদ্রসায় নবীনবরণ অনুষ্ঠানে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রশিবির কাজ করে যাচ্ছে: মুহাম্মদ জাহিদুল ইসলাম

Reporter Name
  • আপডেট Tuesday, September 30, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আগামী দিনে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকেই হযরত ওমর (রা.)-এর উত্তরসূরি বের হয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর উদ্যোগে আয়োজিত আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে ও জিএস মুহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. হেফজুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুতাসিম বিল্লাহ শাহেদী। শেষে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় উন্মুক্ত সাংস্কৃতিক পর্ব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর