স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে হাসপাতালের ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ময়লার ভাগাড় থেকে শিশুর লাশটি উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যায় ওই হাসপাতালের ময়লার ভাগাড়ে নবজাতকের অপরিপক্ব লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নবজাতকের আনুমানিক বয়স ৬ মাস হবে। তবে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে তার সন্ধান জানতে পারেনি পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।