July 9, 2026, 3:07 pm

টঙ্গীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, January 6, 2024
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন ও দেশব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মিলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে অলিম্পিয়া মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আবু সাকেরসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর