July 9, 2026, 11:37 pm

টঙ্গীতে হঠাৎ বেড়েছে ছিনতাই!

Reporter Name
  • আপডেট Friday, January 12, 2024
  • 132 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে হঠাৎ করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের নেই তৎপরতা। এতে করে এর ভয়াবহতা বেড়েই চলছে। ছিনতাইয়ের কবলে পড়ে কেউ সর্বস্ব হারাচ্ছে, আবার কেউ প্রাণ হারাচ্ছে। এতে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে বলে মনে করছেন এলকাবাসী।
জানা যায়, টঙ্গীতে হঠাৎ বেড়েছে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা। ছিনতাই কাজে বাধা দিলে প্রাণ কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা। গত বুধার ভোরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের হাতে প্রান হারান গার্মেন্টস কর্মী নয়ন মৃধা (৩৬)। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীর বনমালা রেললাইন, হায়দরাবাদ রেল ব্রিজ, টঙ্গী নদী বন্দর, আব্দুল্লাহপুর ব্রিজ, হকের মোড়, মধুমিতা, আউচপাড়া, হোসেন মার্কেট, বাঁশপট্টি, গাজীপুরা শাতাইশ, আমতলি, নিমতলী, তিস্তার গেট রেললাইন, প্রত্যাশা ব্রিজ এলাকায় ছিনতাইকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় অনেক ভুক্তভোগী পুলিশি হয়রানির আশঙ্কায় থানায় আসেন না।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ প্রশাসন যদি কঠোর নজরদারি বাড়ায় তাহলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে।
এ বিষয়ে পশ্চিম থানা পরিদর্শক তদন্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, গার্মেন্টস কর্মী নয়ন মৃধা হত্যা কাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন অপরাধে প্রতিদিন তিন চারজনকে ধরে জেল হাজতে পাঠাচ্ছি। কিন্তু তারা জামিনে বেরিয়ে এসে আবার অপরাধকর্মকান্ড শুরু করে। আমরা এইসব অপরাধীদের আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি অপরাধী যেই হউক কাউকে ছাড় দেয়া হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর