October 3, 2026, 2:27 pm

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Tuesday, August 19, 2025
  • 101 জন দেখেছে

মো: জাফর আলী:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে র‍্যালিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, রাসেদুল ইসলাম বাবু, সোলমান কবির, বিপ্লব সরকার, জহিরুল হুদা বাবু, রাসেল আহমেদ, উজ্জ্বল শেখ, মামুন দেওয়ান, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন মিনার, ফাইজুল ইসলাম পলাশ, আবুল হোসেন, আনোয়ার হোসেন, সাদ্দাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর