July 9, 2026, 9:54 am

টঙ্গীতে সেলুন দোকানদারের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট Sunday, March 23, 2025
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় এক দোকানদারকে আটকে রেখে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দোকান মালিক টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রী জাহিদ টঙ্গীর সাতাইশ বাহাদুর খান এলাকায় ইয়াকুব মার্কেটে দীর্ঘদিন যাবত সেলুনের দোকান দিয়ে কাজ করে আসছে। গত ১৩ মার্চ রাতে ৫১নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন এবং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: আলাল, কমলেস, অনিক দাস ও দয়াল দাসের নেতৃত্বে ৫/৬জন শ্রী জাহিদের লেসুনের দোকানে যায়। এ সময় তারা শ্রী জাহিদের কাছে ২লক্ষ টাকা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে একটি রিক্সার গ্যারেজে নিয়ে যায়।
পরে জাহিদের মা, ভাই ও স্ত্রী ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করেন। পরে মারধরের এক পর্যায়ে বিচার সালিশ করার নামে সেলুন দোকানদারের পরিবারের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তার সেলুন ও মোটরসাইকেল আগুন দিয়ে পুরিয়ে দেয়ার হুমকি দেয় এবং ওই এলাকা থেকে চলে যাওয়ার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে ৫১নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন চাঁদা দাবি ও হুমকির বিষয়টি স্বীকার করেন এবং আপোষ হয়ে গেছে বলে জানান।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার অফিসার্স ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর