October 4, 2026, 6:28 pm

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • আপডেট Tuesday, June 16, 2026
  • 125 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা, টঙ্গী:: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মুক্তারবাড়ী আউচপাড়া জামে মসজিদের পাশের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা ও ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৩৬)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অপর আটক ব্যক্তি মো. শাওন (২৬)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং তাদের মাদক নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর